ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ষষ্ঠ আন্ত:ধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ পালিত হচ্ছে।
এর অংশ হিসাবে রোববার (০২ ফেব্রুয়ারি) ‘ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব’ এই বিতর্ক উৎসব আয়োজন করে। এবারের উৎসবের প্রতিপাদ্য হলো ‘যুক্তির স্রোতে জেগেছে বিশ্বাসের বালুচর, জাগো বাহে কোনঠে সবাই!’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধনী পর্বের প্রধান অতিথি ছিলেন।
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি আসমা সুলতালা লিজা’র সভাপতিত্বে, ক্লাবের সাধারণ সম্পাদক নূরুদ্দীন মুহাম্মাদের সঞ্চালনায় বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।