জাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৮ আগস্ট , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ভিপি প্রার্থী মো. রাব্বি হাসান।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে তিনি অনশনে বসেন।
রাব্বি হাসান সরকার ও রাজনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার দাবি, নির্বাচন কমিশনের নীতিমালায় প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও প্রশাসন এখনো কার্যকর করেনি।
তিনি বলেন, “ডোপ টেস্ট কেবল শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণ নয়, এটি সন্ত্রাস ও মাদকমুক্ত জাকসুর জন্য অপরিহার্য। আমরা সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব চাই।” প্রশাসনের এ উদাসীনতাকে তিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার শামিল বলে উল্লেখ করেন।