রাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৮ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েজ ও ভর্তির সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দুপুর ২টার মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তবে ক্লাস শুরুর তারিখ আগের মতোই ১৭ আগস্ট থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সিনেট ভবনে ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।