ইবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৫ মে , ২০২৫
সর্বোচ্চ ফলাফল অর্জন করায় ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৫ শিক্ষার্থী। শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, জালাল উদ্দীন, আজম আহমেদ, নোমান ইবনে খায়ের, আনোয়ারুল কবির, আব্দুল আহাদ, মাছুম বিল্লাহ, জান এ আলম, রাসেল আহমেদ, আহামদ উল্লাহ, সিহাব উদ্দিন, সোহেদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ইমরুল কায়েস, আবু জাহেদ রায়হান, সুমাইয়া আফরিন, তাহমিদ হাসান, নাহিদ হাসান জয়, রেদওয়ানুল ইসলাম, অনুষদের মুশফিকা খানম, তাসনিম আরা, আঁখি খাতুন, আল আমিন, রাবিয়া খাতুন, রুবাইয়াতুল ইসলাম জেরিন, ফারিয়া ইসলাম, ওমর ফারুক, লতিফুর রহমান, শামিম সরকার, রুবাইয়া হাসনা, সাফিকুর রহমান ফাহিম, মারুফা ইয়াসমিন মিশু, বুলবুল সৈকত, মাহাদী হাসান সজল, খাদিজাতুল সিমরান ও সুরমা পারভিন।
ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।