মানিক হোসেন, ইবি: ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৬ জানুয়ারী , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইশতিয়াক ফেরদৌস ইমন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী।
শনিবার (২৫ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাহসিন জাওয়াদ এবং মেহেদী হাসান জিহাদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হাসান এবং আর্য পাল।
সাংগঠনিক সম্পাদক জারিন তাসনিম পুস্প এবং সহ সাংগঠনিক সম্পাদক শেখ শামিম আহমেদ। অর্থ সম্পাদক গোলাম হক্কানি এবং উপ অর্থ সম্পাদক তাম্মি রহমান। দপ্তর সম্পাদক পবিত্র রায় এবং উপ-দপ্তর সম্পাদক ফারিহা আঁখি। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালমান আহমেদ শাওন, পরিকল্পনা সম্পাদক নুসরাত ঐশী, মিথিলা ফারজানা, জান্নাতুল ফেরদৌস জুঁই ও ইফতিয়াক ইফতি।