প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৩০ মে , ২০২৫
জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবার পাচ্ছেন বিশেষ সুবিধা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
ভর্তির নির্দেশনায় বলা হয়েছে, “জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা (JASF)’ এর আওতায়, গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের স্ত্রী, পুত্র-কন্যা (এদের অনুপস্থিতিতে ভাই বা বোন) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।”
এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এটি একটি সরকারি প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।