ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৯ জানুয়ারী , ২০২৫
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল হাসান সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মাজেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফেরদাউস হাসান, রেজোয়ান হোসেন, আফিফা হুমায়রা, সাব্বির হোসেন, আমান উল্লাহ, খায়রুল ইসলাম ও ইলিয়াস মাহমুদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নূর মোহাম্মদ ও শিপন মিয়া। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (মৃদুল) এবং সহ-সাংগঠনিক সম্পাদক নেয়ামুল ইসলাম প্রান্তর। অর্থ সম্পাদক এ.এস.এম. মাহবুবুর রহমান, আইন সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক এস.এম. শাহরীয়ার স্বাধীন, প্রচার সম্পাদক মো: ওয়াকিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বদরুল হাসান বাঁধন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা তহমিনা পারভীন, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক কণা আক্তার, ক্রীড়া সম্পাদক মো: সাগর মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মো: আবু সাইদ সুজন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য ইসহাক হোসেন সুমন, রাকিবুল হাসান, মাইশা ফারজানা, তারিকুল ইসলাম, হৃদয় রানা ও আবু হাসান আব্দুল্লাহ।
জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই জামালপুর থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরণের সমাজসেবামূলক এবং সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে।