ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: বুধবার , ১৯ ফেব্রুয়ারি , ২০২৫
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি)-২০২৫'র সময়সূচি প্রকাশিত হয়েছে।
বুধবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার এ প্রজ্ঞাপন জারি করেন।
আগামী ২৬ জুন, ২০২৫ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।