প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ ফেব্রুয়ারি , ২০২৫
বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য কম্পিউটার ল্যাব আধুনিকায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূঁইয়া ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য কম্পিউটার ল্যাবে আধুনিক কম্পিউটারসহ বেশি কিছু স্টেশনারি স্থাপন করা হয়।
ইউআইটিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোমোট ৪৮টি AI সমৃদ্ধ (Core i7, 12th Generation) আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি পুনরায় স্থাপন করা হয়েছে। ফলে এটি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়ক হবে।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মো. তারিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ, পরিচালক (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস ও পরিচালক (আইসিটি সেল), এ.এস.এম শাফি-সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকরা।