Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সামগ্রীর চাহিদাপত্র আহ্বান

কুবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সামগ্রীর চাহিদাপত্র আহ্বান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভাগ ও আবাসিক হলসমূহের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ক্রীড়া সামগ্রী সরবরাহের লক্ষ্যে চাহিদাপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ও ক্রীড়া সামগ্রী ক্রয় কমিটির সদস্য সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ক্রীড়া সামগ্রী ক্রয় কমিটি-২০২৫’ এর ১৯ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক বিভাগ ও আবাসিক হলের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকার মধ্যে ক্রীড়া সামগ্রীর চাহিদা পাঠানো যাবে। নির্ধারিত ছক পূরণ সাপেক্ষে আগামী ২৮ আগস্টের মধ্যে দপ্তরে সরাসরি অথবা ই-মেইল (physicaleducation@cou.ac.bd) এর মাধ্যমে এ চাহিদাপত্র জমা দিতে হবে।

শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার যতগুলো ইভেন্ট হয় সেগুলোর ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য প্রতিটি বিভাগ এবং আবাসিক হলকে ২৫ হাজার টাকা করে বাজেট দেওয়া হবে।”

শারীরিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম আরও বেগবান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo