জাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৩০ আগস্ট , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৭৯ জন প্রার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় জাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী—
সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী : ১০ জন
সাধারণ সম্পাদক (জিএস) পদে : ৯ জন
যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে : ৬ জন
যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে : ১০ জন
শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে : ৯ জন
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে : ৬ জন
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে : ৮ জন
সাংস্কৃতিক সম্পাদক পদে : ৮ জন
সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে : ৮ জন
নাট্য সম্পাদক পদে : ৫ জন
ক্রীড়া সম্পাদক পদে : ৩ জন
নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে : ৬ জন
পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে : ৬ জন
তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে : ৭ জন
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে : ৮ জন
নারী সহ-সমাজসেবা সম্পাদক পদে : ৭ জন
পুরুষ সহ-সমাজসেবা সম্পাদক পদে : ৭ জন
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে : ৭ জন
পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে : ৭ জন
কার্যকরী সদস্য (নারী) পদে : ১৬ জন
কার্যকরী সদস্য (পুরুষ) পদে : ২৬ জন
মোট ১৭৯ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।