ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৭ এপ্রিল , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নিলয় রফিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুবাশশির আমিন।
শনিবার (২৬ এপ্রিল) উপদেষ্টামন্ডলীর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
সভাপতি নিলয় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মুবাশশির ইইই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান সাকিব, আরিফা ইসলাম ভাবনা ও অমিত কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক শাফিনুর রহমান তন্ময়, আকিব আল আহাদ ও জান্নাতুল তামান্না। সাংগঠনিক সম্পাদক রাফিউল রেজা এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন শুভ, সজীব আহমেদ। অর্থ সম্পাদক নাহার বুশরা ও উপ-অর্থ সম্পাদক নাবিল বিন নাসির এবং দপ্তর সম্পাদক পাপ্পু আহমেদ মনোনীত হয়েছেন।
নব মনোনীত সাধারণ সম্পাদক মুবাশশির আমিন বলেন, “ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টামন্ডলী ও সদস্যদের। আমি স্বচ্ছতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ঢাকা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”