জাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১১ নভেম্বর , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে স্বামীকে আবাসিক হলে আটক রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে রোববার দুপুর সাড়ে ১২টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন।
বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য দাবি জানিয়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা, অবৈধ শিক্ষার্থীদের হল থেকে দ্রুত সরানো এবং প্রক্টর ও প্রভোস্টের ভূমিকা স্পষ্ট করা।
দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন বলেন, “আমরা প্রশাসনের কাছে স্পষ্ট দাবি জানিয়েছি। যতক্ষণ পর্যন্ত প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে না, আমাদের বিক্ষোভ চলবে।”
শিক্ষার্থীরাও জানিয়েছে, মামলা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তখনই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে।