ইবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ এপ্রিল , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী এবং সাধারণ সম্পাদক হিসেবে স্বদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
কমিটির বাকি সদস্যরা হলেন-দপ্তর সম্পাদক সাকিব আসলাম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ রবিউল আলম (আজকালের খবর)।
কার্যনির্বাহী সদস্য এস এম শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), মো. মাশুক এলাহী (দৈনিক ভোরের পাতা), ওবায়দুল্লাহ আল মাহবুব (দৈনিক আজকালের কণ্ঠ), মনিরুজ্জামান তুহিন (দৈনিক এশিয়া বাণী), মো. সামিউল ইসলাম (দৈনিক জনবানী), মো. আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন) ও মো. মিজানুর রহমান (দৈনিক আগামীর সময়)।