Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

জবি ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক সুকুমার বেপারী

জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
জবি ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক সুকুমার বেপারী



জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. সুকুমার বেপারী নিয়োগ পেয়েছেন।


সোমবার ( ২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৩১/০৩/২০২৫ খ্রি. তারিখে ০৩ (তিন) বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. সুকুমার বেপারী-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।


অফিস আদেশে আরো বলা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।


অধ্যাপক ড. সুকুমার বেপারী দীর্ঘদিন ধরে ফার্মেসী বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তাঁর গবেষণা ও প্রশাসনিক দক্ষতার জন্য বিভাগের শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে তিনি বিশেষভাবে সমাদৃত।নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর নেতৃত্বে ফার্মেসী বিভাগ আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
    সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
    চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
  • চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
    চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
Logo