চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৬ মে , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন রাফসান হোসেন আলভী ও সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী।
মঙ্গলবার (৬ মে) গভর্নিং বডি ও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন বিভাগের হেডের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটির গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মোজাহিদুল ইসলাম, সহ-সভাপতি (এডমিন) সাদিয়া ইসলাম মৌ, সহ-সভাপতি (ফাইন্যান্স) ওমর বিন কাসেম ইফতি, সহকারী সাধারণ সম্পাদক এইচ.এম. সাব্বির হোসেন, মেহেদী হাসান রবিন, মো. সাদমান আল-তাহসিন, তানজিম মেহজাবিন দায়িত্ব পালন করবেন।
সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও সহকারী সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন, সাজিয়া রহমান ও আব্দুল্লাহ আল তানিম দায়িত্ব পালন করবে।
কমিটিতে ইভেন্ট ম্যানেজমেন্টের হেড হিসেবে মো. নাজমুল হাসান, পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের হেড হিসেবে উম্মে হুমায়রা সায়কা আফসার, এডমিন ও এইচআর বিভাগের হেড হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাকিরুল ইসলাম।
কনটেন্ট ম্যানেজমেন্ট এর হেড হিসেবে জান্নাতুল ফেরদৌস জিন্নাত, ব্র্যান্ডিং ও গ্রাফিক্স বিভাগের হেড হিসেবে তাহসিনুল আলম, কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের হেড হিসেবে তুষার নাথ অন্তু, মিডিয়া ও আইটি বিভাগের হেড বৈভব দেওয়ান এবং প্রেস বিভাগের সমন্বয়ক হিসেবে এম.এইচ. মহসিন দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত সভাপতি রাফসান হোসেন আলভী বলেন, "ক্যারিয়ার ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ অবস্থানে পৌঁছাতে আমাকে অনেকটা সময় পরিশ্রম করতে হয়েছে এবং আমার সিনিয়রদের প্রতি আমি কৃতজ্ঞ।
সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী বলেন, চিটাগাং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব-সিইউসিসি এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। আমি কৃতজ্ঞ পূর্ববর্তী কমিটির প্রতি, যারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের সিনিয়র-জুনিয়র একসঙ্গে একটি টিম হয়ে ক্লাবের উন্নয়নে কাজ করে যাব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০১৯ সালে তার যাত্রা শুরু করে।