Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসু গঠনতন্ত্র প্রস্তাবনা ইসলামী ছাত্র আন্দোলনের

চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

শেয়ার করুনঃ
চাকসু গঠনতন্ত্র প্রস্তাবনা ইসলামী ছাত্র আন্দোলনের



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) গঠনতন্ত্র প্রস্তাবনা দিয়ে এবার সংবাদ সম্মেলন করেছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 


মঙ্গলবার (২৭ই মে ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন শাখা সভাপতি মো: আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাইনুদ্দিন, দাওয়াহ সম্পাদক  মুরাদ হোসাইন মুসা, তথ্য গবেষণা সম্পাদক নাঈম উদ্দিন, অর্থ সম্পাদক  সোলাইমান ইসলাম শাফিন, উচ্চ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন।


শাখা সভাপতি আব্দুর রহমান লিখিত বক্তব্যে জানান, আমাদের চাকসু গঠনতন্ত্রে লক্ষ্য-উদ্দেশ্য, কার্যাবলি ও পদ-পদবী তিনটি বিষয়েই প্রস্তাবনা রয়েছে।


চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে আমরা প্রস্তাব করছি, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং দেশীয় সংস্কৃতি শিক্ষার্থীদেরকে সৎ, সচেতন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ও ধর্মীয় চেতনাকে ধারণ করে।


কার্যাবলির মাঝে অতিরিক্ত সংযোজন করতে বলছি, ক্যাম্পাসে অশ্লীলতা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশের বৈচিত্র্য রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা।


কার্যনির্বাহী কমিটির মাঝে ব্যবস্থাপনা সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শিক্ষার্থী কাউন্সিলিং সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক, হল ব্যবস্থাপনা সম্পাদক এবং উচ্চ শিক্ষা সম্পাদক যুক্ত করার দাবি জানাচ্ছি।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • চবি ছাত্রীদের ৫ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ
    চবি ছাত্রীদের ৫ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ
  • কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি
    কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবে পূর্ণাঙ্গ কমিটি
  • চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
    চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
    জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ
  • জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
    জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
  • ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
    ডেঙ্গু প্রতিরোধে ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
  • ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
    ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
  • তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
    তরুণদের দক্ষ করে তুলতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারাবে বাংলাদেশ: শিবির সভাপতি
Logo