শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৮ এপ্রিল , ২০২৫
শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা সভাপতি রাহাত জামান ও সেক্রেটারি নাইম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা স্বত্তেও মানববন্ধন ও মিছিল করায় এই নোটিশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “আমরা শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল তাদের দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এর জন্য তাদেরকে এ নোটিশ দেয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে তাদের।”
শাবিপ্রবিতে সাময়িকভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালন নিষিদ্ধ। কিন্তু এ নির্দেশ অমান্য করে শাবিপ্রবি শাখা ছাত্রদল গত ৮ ও ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যনারে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।