মানিক হোসেন, ইবি: ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৮ জানুয়ারী , ২০২৫
গত বুধবার মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস আটকানো, শিক্ষার্থী আহত হওয়া ও বাস ভাঙচুরের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নির্ধারণ করা হয়।জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নির্ধারণ করা হয়।
ওই রাতে শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাসটি আটক করে। পরে আটক থাকা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ভাঙচুরে বাধা দিতে গেলে সমন্বয়কদের উপর চড়াও হয় ভাঙচুরকারীরা।
এসব ঘটনা তদন্তে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইনকে আহ্বায়ক ও পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল হোসাইন বলেন, শুনেছি কর্তৃপক্ষ তদন্ত কমিটি আহ্বায়ক হিসেবে আমাকে রেখেছেন। এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পেলে কমিটির অন্য সদস্যদের সাথে কথা বলে কাজ শুরু করবো।