ক্যাম্পাস মিরর প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার , ১৫ এপ্রিল , ২০২৫
আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং বাপ্পি রানা সম্রাটকে সাধারণ সম্পাদক মনোনিত করে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন দেউলা ইউনিয়ন শাখার ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম এ কমিটি ঘোষণা করেন।
কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
মেধাবী এবং গরীব শিক্ষার্থীদের পড়াশুনায় সহযোগিতা এবং সামাজিক কাজ করাই এ কমিটির প্রধানতম কাজ হবে বলে জানিয়েছেন মীর মোহাম্মদ জসিম।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় এবং দেশের বিভিন্ন উপজেলায় কাজ করছে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন