জাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৫ জুলাই , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ নেতাকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব অবহেলার কারণে জাবি শাখা ছাত্রদলের ১৫ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান ও সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া।