কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ মার্চ , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে হিজবুত তাহরির সন্দেহে উঠিয়ে নেওয়ার কয়েক ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব-১১ এর একটি দল। জিজ্ঞাসাবাদের পর রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেয় কোতোয়ালি থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, হান্নান রহিম গত ২৪ ঘন্টায় হিজবুত তাহরিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
হিজবুতের ইস্যুতে হান্নান ফেইসবুকে লিখেন, "হিজ*বুত তাহ*রীর লীগ", "হিজ*বুত তাহ*রীর কে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগীতা করুন।"
কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা গেছে, "ভুল অভিযোগের ভিত্তিতে তাকে তুলে নেয় র্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে। আমরা জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।"
এই বিষয়ে র্যাব-১১ কথা বলে জানা গেছে, "তাকে হিজবুত তাহরির সন্দেহে তুলে আনা হয়েছিল।