জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২ জুলাই , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মেহেদী হাসান জুয়েলকে নিয়ে আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
জবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন একটি সংবাদ আমাদের নজরে আসে। এ সংবাদটি সম্পূর্ণ একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
মাহাদী হাসান জুয়েল সম্পর্কে প্রকাশিত ও প্রচারিত তথ্যগুলোর রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং সাদা দলের ভাবমূর্তি নীতি ও আদর্শকে প্রশ্নবিদ্ধ করার একটি হীন প্রচেষ্টা। বিশেষ করে তাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিংবা অতীতে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এমন দাবি সম্পূর্ণ অসত্য, মনগড়া ও প্রমাণবিহীন।
মাহাদী হাসান জুয়েল একজন মেধাবী, যোগ্য ও নির্ভরযোগ্য শিক্ষক। তার সহকারী প্রক্টর পদে মনোনয়ন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাদা দলের সুপারিশে এবং তার পেশাগত যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে হয়েছে।