Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের

তিন দফা দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনস্থলে গিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেন।

ডিএমপি কমিশনার বলেন, “আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আমি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে আগামীকাল (২৮ আগস্ট, বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও স্নেহ। তোমরা ভালো থেকো—এই কামনাই করি।”

এসময় রংপুরের ঘটনাও উল্লেখ করেন তিনি। সাজ্জাত আলী জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন। সেখানে একটি জিডি হয়েছে এবং এর আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় পুলিশ কমিশনার।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
    কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘাত, উত্তপ্ত রাজনীতি
  • শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
    শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
Logo