ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ মার্চ , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল।
রোজার দ্বিতীয় দশকজুড়ে ইফতার বিতরণের কর্মসূচি পালন করে যাচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহির রায়হানের উদ্যোগে সংগঠনটির ঢাবি শাখার কর্মীরা।
শনিবারের ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
এছাড়া সাবেক সহ-সভাপতি ইজাজ শাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফুল ইসলাম, ঢাবির ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং ছাত্রনেতা রাসেলসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অংশ নেন।
জহির রায়হান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই ইফতার বিতরণ কর্মসূচি। মানবতার কল্যাণে কাজ করা ছাত্রদলের দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক কর্তব্য।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রদল নেতারা।