চবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৮ জুন , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫–২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম ক্লাবে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গোপন ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর মো. রোকনুজ্জামান আজাদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন জনতা ব্যাংকের ডিজিএম মো. ফজলুল হক অরুণ।
নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন সমন্বয়ক জয়নাল আবেদীন মামুন। পরে নবনির্বাচিত সভাপতি মোফাচ্ছেল হক ২০২৫–২৬ সালের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটির অধীনে পাঁচটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা আঞ্চলিক কমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন।
সিলেট অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সফিউর রহমান মিলনকে, কুমিল্লা অঞ্চলে মিয়া মোহাম্মদ তৌফিক এবং নোয়াখালী–ফেনী অঞ্চলের দায়িত্বে রয়েছেন মো. আবু বকর সিদ্দিক ফারুক।