প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৮ জানুয়ারী , ২০২৫
বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে বসন্তকালীন সেমিস্টারের (৫৯ ব্যাচ) অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে নবীন বরণের আয়োজন করা হয়।
বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলারের মধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। নবীন শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়কে সব ক্ষেত্রে নেতৃত্ব দিবে।”
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছ তোমাদের অভিভাবকের পরিচালনায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমরা নিজেরাই নিজেদের পরিচালক। বিশ্ববিদ্যালয় তোমাদের এই স্বাধীনতা দিবে। বিশ্ববিদ্যালয় তোমাদেরকে সঠিক দিকনির্দেশনা দিবে নিজেদেরকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের ডিন, ড. ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রূপান্তী এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একই বিভাগের শিক্ষার্থী কুতুব উদ্দিন নাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক ও বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ও আয়োজক কমিটিতে ছিলেন রাবেয়া বসরী (আহ্বায়ক), আরিফ হোসেন (সদস্য), নূর হাছান মাহমুদ খান (সদস্য), মো: সিরাজুম মুনির (সদস্য সচিব)।