রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৫ ফেব্রুয়ারি , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারুণ্যের ভাসানী সামিট-২০২৫ উপলক্ষে ছয় দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হওয়া এই বইমেলায় থাকছে
লেখক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, গান, কবিতা ও মঞ্চ নাটক,
সিনেমা ও ডকুমেন্টারি প্রদর্শনী,
বিষয়ভিত্তিক আলোচনা, বারোয়ারী বিতর্ক, প্যানেল ডিসকাশন, বুক রিভিউসহ সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক নানান
আয়োজন। মেলাটি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
তারুণ্যের
ভাসানী সামিট এর রাবি শাখার
সমন্বয়ক ও বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহায়ের ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও ভাষার মাস ফেব্রুয়ারিতে রাজধানী ঢাকায় চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। তারই ধারাবাহিকতায় আগামী ৬ থেকে ১১
ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তারুণ্যের ভাসানী সামিট- ২০২৫ এর উদ্যোগে অনুষ্ঠিত
হতে যাচ্ছে ৬ দিনব্যাপী বইমেলা
ও সাংস্কৃতিক উৎসব। বইমেলায় বইয়ের পাশাপাশি থাকছে লেখক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, গান, কবিতা ও মঞ্চ নাটক,
সিনেমা ও ডকুমেন্টারি প্রদর্শনী,
বিষয়ভিত্তিক আলোচনা, বারোয়ারী বিতর্ক, প্যানেল ডিসকাশন, বুক রিভিউসহ সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক নানান
আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সাংস্কৃতিক পর্বের সময় বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
লিখিত
বক্তব্যে তিনি আরও বলেন, তারুণ্যের
ভাসানী সামিট একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। ১৯৭৬ সালে ফারাক্কা অভিমুখী মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর লং মার্চের ৪৯তম
বার্ষিকী উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ৬ দিনব্যাপী আন্তর্জাতিক
তারুণ্যের ভাসানী সামিট। সামিটে দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের
উপস্থিতিতে মহাসমাবেশ এবং আগ্রাসন বিরোধী ব্যালির পাশাপাশি নানান সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্মযজ্ঞ
হবে।
বিরাট
এই আয়োজনকে সফল করার লক্ষ্যেই বইমেলার আয়োজন। ছাত্র-জনতার বিপুল রক্তের দামে পাওয়া অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই বইমেলার গুরুত্ব
অপরিসীম। আগামীর বৈষম্যবিরোধী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এজাতীয় আয়োজনের বিকল্প নেই।
সংবাদ
সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, ছাত্র
ফেডারেশনের সদস্য সচিব ওয়জেদ শিশির, তারুণ্যের ভাসানী সামিট রাজশাহীর কার্যনির্বাহী সদস্য নাদিম সিনা উপস্থিত ছিলেন।