প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৫ এপ্রিল , ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার আয়োজদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ওই মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে এবং দায়েরকৃত এইসব প্রহসনমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় ওই বিক্ষোভ থেকে।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ওই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল খান।
ডজনখানেক নেতাকর্মীর উপস্থিতিতে ওই মানববন্ধন শেষে দূতাবাসে একটি স্মারকলিপি দেওয়া হয়।