ইবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৩ মে , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল এবং লালন শাহ হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।
সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে।
শূন্য পদ পূরণের লক্ষ্যে আগামী এক বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
শহীদ জিয়াউর রহমান হলের নয়া প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হলের দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনে সম্ভাব্য সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। আমার প্রধান লক্ষ্য হবে একটি নিরাপদ, স্বচ্ছ ও সহযোগিতাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করা। যাতে সবাই স্বাচ্ছন্দ্যে শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।