প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৮ জুন , ২০২৫
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন রিফাতের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন নির্দেশনা দিয়েছেন।