প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয় এই কর্মশালার আয়োজন করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তরিকুল ইসলাম। কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলেধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুল হক, সহকারি প্রক্টর মো. সাইফুল ইসলাম ও এস, এম, ফারিয়াল হক বাঁধনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।