প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সাত কলেজের অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এরপর অধ্যাপক ইলিয়াসকে প্রশাসক পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়। শিগগির চূড়ান্ত নিয়োগাদেশ জারি করা হবে।
জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামকরণ চূড়ান্ত হওয়ার পর এটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে রূপরেখা তৈরির কাজ করছে ইউজিসি। রূপরেখা চূড়ান্ত হলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে সংস্থাটি।
মন্ত্রণালয় সেটি যাচাই শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠাবে। সেখানে অনুমোদনের পর অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে পরিচালিত হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।