ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্ভাব্য সমাবর্তন আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সম্মতি জানান। বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।