Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

প্রতিবেদক, প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ার পর সংবিধান সংস্কার কমিশনের মেয়াদও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।


আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট প্রদানের মেয়াদ বেড়েছে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়।


অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৬ অক্টোবর অধ্যপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছিল। কমিশনে সদস্য সংখ্যা রাখা হয়েছে ৯ জন। এই কমিশন গঠনের সময় সংবিধান সংস্কারে একটি খসড়া ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা ছিল।


মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়- এস.আর.ও নং ৬-আইন/২০২৫। সরকার ৬ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩৩৪-আইন/২০২৪ দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল।


অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এই কমিটির বাকি সদস্যরা হলেন-অধ্যাপক সুমাইয়া খায়ের, বার-এট-ল ইমরান সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া, বার-এট-ল এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোঃ মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo