শাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৭ এপ্রিল , ২০২৫
দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে সংহতি জানিয়ে সোমবার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী 'নো ওয়ার্ক', 'নো স্কুল' কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
এর আগে, গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।