শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ জানুয়ারী , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বারের মতো তিনদিনব্যাপী আয়োজিত হচ্ছে ‘সিলেট মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স।।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কনফারেন্সের আয়োজন করে সাস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন। মডেল কনফারেন্সটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এতে অংশগ্রহণ করছে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য: "সমতা ও ন্যায়: অতীতের অন্যায়ের ক্ষতিপূরণ এবং একটি টেকসই, বৈষম্য-মুক্ত ভবিষ্যত গড়ে তোলা।''
সংগঠনটির পক্ষ থেকে জানা যায়, অনুষ্ঠানের সমাপনী পর্ব আগামী ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেট শহরের স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হবে।
তরুণ শিক্ষার্থীরা এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ৬টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করবে।