কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
জুলাই বিপ্লবে আহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) কোটবাড়ির দি ফুড কোর্ট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শাখা শিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও ইউসুফ ইসলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ওসামা রায়হান, কুবি শাখারে সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ওসামা রায়হান বলেন, শিবির একটি ওপেন মার্কেট প্লেস হবে৷ যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো।
শাহাদাত হোসাইন বলেন, “জুলাই আন্দোলনের পর যেই রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেটা থেকে আমরা এটা পরিস্কার যে আমরা আর সংঘর্ষ চাই না। আমরা শান্তি চাই। আমরা গোত্র, ধর্ম, জাতিতে আর বৈষম্য চাই না। সবাই বাক স্বাধীনতা পাক, নিরাপত্তা ফিল করুক এটা চাই।”