জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৬ মে , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারিক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।
এ সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।