ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা
হাতিয়া থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপতরী’র নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী এক বছরের জন্য কমিটির
সভাপতি হিসাবে থাকছেন বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মনোনীত
করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার হোসাইন।
‘দ্বীপের বন্ধনে, ঢাবির প্রাঙ্গণে’– স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত সংগঠনটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক দশকের পুরোনো অঞ্চলভিত্তিক সংগঠনগুলোর একটি। হাতিয়া দ্বীপ
থেকে উচ্চশিক্ষার জন্য রাজধানীতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা ও সেতুবন্ধন তৈরিতে কাজ
করে দ্বীপতরী।
সোমবার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের অডিটোরিয়ামে দ্বীপতরী'র বার্ষিক পুনর্মিলন ও ইফতার মাহফিল
হয়। ইফতার শেষে এক সংক্ষিপ্ত পরামর্শ সভায় নতুন নেতৃত্ব বেছে নেন সংগঠনটির সাবেক ও
বর্তমান দায়িত্বশীলরা।
দ্বীপতরীর একজন মুখপাত্র
জানান, আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন
করা হয়েছে। সংগঠনের সদ্য সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মো. রাহাদ উদ্দিন ও উপদেষ্টা আরাফাত আল হোসাইন, ইয়াসিন আরাফাত নোমান ও নেওয়াজ শরীফ
এতে সম্মতি দিয়েছেন।
কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরাফাত আল হোসাইন ও বর্তমান উপদেষ্টা ইয়াসিন আরাফাত নোমান।
নব গঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।
ইফতার
মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে অধ্যয়ন করা দ্বীপের
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা হাতিয়ার
শিক্ষার্থীদেরও সেখানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান হয়।
২০১২ সালে হাতিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার ব্যাপারে উৎসাহ তৈরি এবং হাতিয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ‘দ্বীপ তরী’ সংগঠনের যাত্রা শুরু হয়।