বুয়েট প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ ফেব্রুয়ারি , ২০২৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে মূল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
আগামী ১০ মার্চ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে।
মূলভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা বুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
একইসঙ্গে মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও প্রকাশ করা হয়েছে।
ভর্তির বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইট (www.buet.ac.bd) থেকে জানা যাবে।