জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রনি ঘোষ এবং সাধারণ সম্পাদক (জিএস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। পরে দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. খালিদ কুদ্দুস। বিভাগের মোট ভোটার ৩৭৬ জন এর মধ্যে ২২৭ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।
ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহকারী সাধারণ সম্পাদক মো. শালমান শাহ্ (৫০ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মিফানুর রহমান ফায়েজ (৫১ ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম (৫২ ব্যাচ), শিক্ষা, গবেষণা ও সেমিনার সংক্রান্ত সম্পাদক মো. আরাফাত রহমান (৫২ ব্যাচ), ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহনেওয়াজ ফুয়াদ (৫১ ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক বন্ধন কুমার মন্ডল (৫১ ব্যাচ), দপ্তর সম্পাদক রহিম মিয়া (৫১ ব্যাচ), নারী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক উম্মে হুমায়রা (হুমু) (৫১ ব্যাচ)।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। মো. সাব্বির আহমেদ (৫১ ব্যাচ), ইফাজ আল সামি (৫২ ব্যাচ), সাজ্জাদুর রহমান (৫২ ব্যাচ), দুর্জয় হাসান (৫৩ ব্যাচ), নাফিসা তাসনিম শুচী (৫২ ব্যাচ)।
বিভাগের সহ-সভাপতি রণি ঘোষ বলেন, বিভাগের বিভিন্ন কাজে শিক্ষার্থীদের জন্য আমি সবসময়ই কাজ করে গিয়েছি। সেজন্য শিক্ষার্থীদের আমার প্রতি ভরসা ছিল। তারা আমাকে যোগ্য মনে করেই ভোট প্রদান করেছে। আমার কাজের প্রতি হয়তো তাদের বিশ্বাস এবং সন্তুষ্টি ছিল। যার ফলে প্ররো নির্বাচনে আমার আর্থিক খরচ হয়েছে নামমাত্র। আমি মনে করি, বিভাগের ছাত্র সংসদ নির্বাচনসহ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই বেছে নিবে, এখানে অর্থিক দিক বিবেচ্য হওয়া উচিত নয়।