ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নবীণ বরণের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। বিভাগের সহকারী অধ্যাপক শাফায়াত সুলতান শুভেচ্ছা বক্তব্য দেন; সঞ্চালন করেন বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি রায় ও আবদুল্লাহ আল মাসরুর হামিম।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী গড়ে তুলতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন এবং জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে সচেতন থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।