ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: সোমবার , ২৬ মে , ২০২৫
জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে।
পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।
সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।