পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বুধবার (১২ মার্চ) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে।
সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় ৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তখন তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে ৩ মাসের জন্য তিনি অনলাইনে ক্লাস নেন। নতুন প্রশাসন আসার পর অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে তা দেওয়া হয়নি।
গত ৭ নভেম্বর থেকে তিনি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আওয়াল কবির জয় ২০১০ সালের ২৮ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার তিন নম্বর আসামি ছিলেন তিনি।
২০১৪ সালের ২৯ এপ্রিল তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।