ক্যাম্পাস মিরর প্রতিনিধি, ঢাকা প্রকাশিত: রবিবার , ৯ ফেব্রুয়ারি , ২০২৫
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র (আইইউবিএটি) ৮ম সমাবর্তন আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ -এর অধ্যাপক তামসীন ব্রাডলী ।