চবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৩ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা ৫টি স্থাপনাসহ মোট ৬টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম হবে শহীদ ফরহাদ হোসেন হল, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম শহীদ হৃদয় তরুয়া ভবন, জননেত্রী শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম বিজয় ২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের পরিবর্তিত নাম নবাব ফয়জুন্নেছা হল, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম জুলাই বিপ্লব উদ্যান ও শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তিত নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৬ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার একচেটিয়া দলীয় ও পরিবারকরণ করে দেশের বিভিন্ন স্থাপনার নাম নামকরণ করেছিল।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই ফ্যাসিবাদী চিহ্ন তার বা তার পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ বহাল রাখা ছাত্র-জনতার কাছে যৌক্তিক না।