জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৫ জুন , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন বিষয়ে ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১২) গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হলো।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারিতে খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রী হলের নাম ফলকও। এ সময় নতুন নাম হিসেবে ‘নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল’, ‘ফেলানী ছাত্রী হল’, ‘মাহমুদা স্মৃতি হল’, ‘রিয়া গোপ ছাত্রী হল’ নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।