ঢাকা কলেজ প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি , ২০২৫
সাইফুল ইসলাম শাকিলকে সভাপতি এবং মাকসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের (কুইন আইল্যান্ড) ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৩ জন উপদেষ্টার উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়।
কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।