শাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১২ জুন , ২০২৫
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত বালাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বালাগঞ্জ’র (পিইউএসএ,বি) ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আহমদ শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান চয়ন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চবিদ্যালয়ের ক্লাসরুমে সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি আশরাফুল আলম ইমন, সাধারণ সম্পাদক দেবব্রত ধর অপু, অর্থ সম্পাদক মির্জা মো. জামান প্রমুখ।
কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি সানজিদা নওরীন সুবর্ণা (শাবিপ্রবি), দীপিকা রানী নাথ (বুয়েট), আফছার আহমদ (জবি), তৌওশিতা তাসনিম ঐশী (সিকৃবি) ও চন্দ্রিমা ভৌমিক পূজা (সিকৃবি)। সাংগঠনিক সম্পাদক পায়েল আহমেদ (শাবিপ্রবি), অর্থ সম্পাদক তাসনিম হক আঁখি (জাবিপ্রবি), দপ্তর সম্পাদক নাইমুর রহমান তারেক (শাবিপ্রবি), প্রচার সম্পাদক সাকিব নূর (সিইক), ড্রাফটিং অ্যান্ড প্রকাশনা সম্পাদক নয়ন দেবনাথ প্রান্ত (শাবিপ্রবি), তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক শিহাবুল আলম সায়মন (চবি), সাংস্কৃতিক সম্পাদক জামিল হোসাইন নাহিন (জবি), শিক্ষা সম্পাদক নাবিহা সুন্না আমিনা (সিকৃবি), সমাজকল্যাণ সম্পাদক জামিল আহমেদ হাদি (শাবিপ্রবি), সহসমাজকল্যাণ সম্পাদক নাঈমুর রহমান তারেক (শাবিপ্রবি)।
এছাড়া ক্যাম্পাস এক্সিকিউটিভ হিসেবে মনোনীত হয়েছেন তানিয়া স্মৃতি (সিইক), ইতিলা দাস তিথী ( শাবিপ্রবি), আব্দুল বাছিত (শাবিপ্রবি), মাহবুবা বেগম মিতা (সিকৃবি), কফিল আহমেদ (শাবিপ্রবি), নাহিদ আহমেদ (সিওমেক), সুমি রানী পাল (শাবিপ্রবি), কামিল হোসাইন (হাবিপ্রবি), হাফিজুর রহমান অয়ন (জাবি), শিপন আহমদ (সিওমেক), পূজা রানী নাথ (নোবিপ্রবি), কাকন দাস (শসৈনইমেক), মুরাদ আহমেদ (চামেক), জুনায়েদ আহমেদ তালুকদার (সিইক), রাজলক্ষী চক্রবর্তী পৃথা (সিইক), অনুজ্যাুতি দাস অহন (শাবিপ্রবি)।